নির্বাচনী সভায় জয়ললিতা
কংগ্রেসকে এবার বাড়ি পাঠিয়ে দিন
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৫২
ভারতের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ক্ষমতাসীন দল কংগ্রেসের বিরোধীতাকারীদের সংখ্যা। নির্বাচনী প্রচারণায় বিজেপির মতো কংগ্রেসের বিপক্ষে জোর যুদ্ধ শুরু করেছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এআইএডিএমকে নেত্রী জয়ারাম জয়ললিতা। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘‘কংগ্রেস তো অনেকদিন দেশ শাসন করল কিন্তু দেশবাসীকে দুর্নীতি ছাড়া আর কিছু উপহার দিতে পারে নি। তাই তাদের এবার ‘বাড়ি’ পাঠিয়ে দেয়ার সময় হয়েছে।’’ তামিল নাড়ুতে তিনিই গতকাল প্রথম নির্বাচনী প্রচারযুদ্ধ শুরু করলেন। প্রথমেই আক্রমণ শানালেন কংগ্রেসের বিরুদ্ধে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা কংগ্রেসকে আর বুকে ধরে রাখবেন না। তার চেয়ে বরং ছুড়ে ফেলে বাড়ি পাঠিয়ে দিন। কংগ্রেসকে পরাজিত করতে সর্বশক্তি নিয়োগ করবেন বলে তিনি জানান।