মানব পুতুল!

বর্তমান যুগে মেয়েরা বিশেষ করে যারা মডেল তারা খাবার নিয়ন্ত্রণ করে নিজেদের স্লিম করে গড়ে তোলেন। কিন্তু এক ইউক্রেনের মডেলকে পাওয়া গেল যিনি কিনা কখনো কিছু খাননি কিংবা কিছুই পান করেননি। তিনি বেঁচে আছেন আলো এবং বাতাসের ওপর নির্ভর করে! মানব পুতুল বটে! দেখতেও ঠিক পুতুলের মতো। ভ্যালেরিয়া লুকিয়েনোভারের নামও দেওয়া হয়েছে ‘মানব পুতুল’। ২৩ বছর বয়সী এই মডেল জানিয়েছেন, তিনি আলো ও বাতাসের ওপর নির্ভর করে বেঁচে থাকার প্রশিক্ষণ নিয়েছেন। সামপ্রতিক সময়ে তার কোনো ক্ষুধাও লাগে না বলেও জানান। তিনি আশা করেন, তিনি চূড়ান্ত পর্যায়ে তার কাজটি করতে সক্ষম হবেন। তিনি বেঁচে আছেন কসমিক মাইক্রো ফুড খেয়ে! এটাই প্রথম অদভুত কোনো বিষয় নয় তার জন্য, জানালেন মানব পুতুল। সমপ্রতি একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে যাতে তিনি নিজেকে এলিয়েন বলে দাবি করেছেন!-বিজনেস টাইমস