পুলিশের সাথে মাস্তানি করতে গিয়ে...

পুলিশের কাজ মাস্তান, সন্ত্রাসীদের পাকড়াও করা এবং তাদেরকে অপরাধ প্রবৃত্তি থেকে নিবৃত্ত করা। অনেক শীর্ষ সন্ত্রাসীও তাদের হাতে দমন হয়ে গেছে। আর সেই পুলিশের সঙ্গে না কি একজন সাধারণ নাগরিকের মাস্তানি! এর ফল যে কী হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন এক মার্কিন নাগরিক! ৬৯ বছর বয়সী ফ্লোরিডার বাসিন্দা জন শ্যারম্যাম ম্যাক করমিক একজন পুলিশ কর্মকর্তার কাছে আসেন এবং তার নাকে খোঁচা মারেন। অফিসার চুপ করে বসে থাকেন। এরপর আবার একই কাজ করে তিনি। এরপর করমিক পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করেন তার সঙ্গে মারামারি করার জন্য! তাকে মাটিতেও ফেলে দেন। এরপর ক্ষেপে যান ওই কর্মকর্তা। উঠে করমকিকে একটা মারেন ঘুষি এবং মাটিতে ফেলে পিঠমোড়া দিয়ে বাধেন। এরপর মারধরও করা হয় তাকে। পরে করমিককে হাসপাতালে নেওয়া হয় চিকিত্সার জন্য। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গায়ে হাত তোলার জন্য তার শাস্তি হতে পারে। -ফ্লোরিডা নিউজ