কাল থেকে চরমোনাইতে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৫৪
চরমোনাই দরবার শরীফে তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। মাহফিলে আগত মুসল্ল¬ীদের নিরাপত্তায় প্রায় ৭ হাজার স্বেচ্ছাসেবক ও সাড়ে ৪ হাজার মাদ্রাসার ছাত্র দায়িত্ব পালন করবেন। বিশ্বের ২০টি দেশসহ প্রায় ২৫ লাখ মুসল্লী মাহফিলে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আগামীকাল জোহর নামাজের পর চরমোনাইর পীর মাওলানা সৈয়দ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে।