অস্কারে সেরা ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’

৮৬তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’। স্টিভ ম্যাককুইন পরিচালিত এই ছবি দাসত্বের যন্ত্রণা ও কাহিনী বর্ণনা করেছে। অপরদিকে, ডালাস বায়ার্স ক্লাবের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ম্যাথিউ ম্যাকনাফে। অপরদিকে, ব্লু জেসমিন ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে কেট ব্ল্যানচেট সেরা অভিনেত্রীর পুরস্কার পান। তবে সবথেকে বেশি বিভাগে পুরস্কার জিতে অস্কারের মঞ্চে এবার জয়জয়কার ছিল মহাকাশের গল্প নিয়ে নির্মিত থ্রি-ডি মুভি গ্র্যাভিটি। এই ছবির পরিচালক অ্যালফোনসো কুয়রোঁ পেয়েছেন সেরা পরিচালকের সম্মান। এতে অভিনয় করেছেন স্যান্ড্রা বুলক ও জর্জ ক্লুনি। এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন জারেড লেটো। ‘তিনি টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ’ ছবিতে অভিনয় করে এ পুরস্কার জেতেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লুপিটা নিওঙ্গ। সেরা পরিচালক ছাড়াও গ্র্যাভিটি সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ফিল্ম এডিটিং, সেরা অরিজিনাল স্কোর, বেস্ট সাউন্ড এডিটিং, বেস্ট সাউন্ড মিক্সিং ও বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস এ অস্কার জিতেছে। ‘ফ্রোজেন’ জিতেছে সেরা অ্যানিমেটেড ফিল্ম অস্কার পুরস্কার। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জমকালো এ আয়োজন করে থাকে। এবারে ১০ টি বিভাগে মনোনয়ন পেয়ে অস্কার যুদ্ধে এগিয়ে ছিল ‘আমেরিকান হাসল’ ও ‘গ্র্যাাভিটি’ এ দুটি ছবি। শেষ পর্যন্ত গ্র্যাভিটির ভাগ্যে জোটে বেশি সংখ্যক অস্কার। ‘টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ’ ছাড়াও সেরা ছবির লড়াইয়ে অন্যান্য যেসব ছবি মনোনীত হয়েছিল সেগুলো হল ‘আমেরিকান হাসল’, ‘গ্র্যাভিটি’ ‘ফিলোমেনা’, ‘হার’, ‘ক্যাপ্টেন ফিলিপস’, ‘নেবরাস্কা’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ এবং ‘ডালাস বায়ার্স ক্লাব’।