স্টাফ রিপোর্টার, দিনাজপুর অফিস
রমজান শুরুর পরপরই দিনাজপুরে দেশি মুরগীর দাম হু হু করে বাড়ছে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলা ও পেঁপের দাম। অন্যান্য পণ্য মূল্য মোটামুটি স্থীতিশীল রয়েছে বলে দোকানদারদের সঙ্গে আলাপে জানা যায়।
দিনাজপুর শহরের বাহাদুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজানের আগে দেশি মুরগীর কেজি ছিল ৩শ টাকা। সে মুরগীর দাম এখন সাড়ে ৪শ টাকায় ঠেকেছে। তবে অন্যান্য মুরগীর দাম সামান্য বাড়লেও গরুর মাংসে কেজিতে বেড়েছে ৫০ টাকা।
সুইহারীর ফল ব্যবসায়ী রুবেল জানান, রমজানে সব ফলের দাম কিছু বেড়েছে। সবচে বেশি বেড়েছে কলার দাম। এখন কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকায়। প্রতিকেজি পাকা পেঁপে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। বাঙ্গি প্রতিটি প্রকার ভেদে ২০ থেকে ৪০ টাকা। বাহাদুর বাজারে গুরুর মাংস বিক্রি হচ্ছে ৫২৫ থেকে ৫৫০ টাকায়। খাশির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭৫০ টাকা দরে।