ক্যাম্পাসের টুকরো খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী বিতর্ক কর্মশালা। সম্প্রতি চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট এই কর্মশালা ও ডিবেট চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছে। বিতর্ক চর্চায় নবীণদের আকৃষ্ট করা এবং প্রাতিষ্ঠানিকভাবে বির্তক চর্চা শেখানো কর্মশালার উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর তৈয়ব চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: জামাল উদ্দিন, ফুয়াদ হাসান, আবদুল্ল্লাহ আল মামুন, রুবাইয়া তাসনীম বৃষ্টি, মোবাশ্বেরা জাহান মনি প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। সরকারি কবি নজরুল কলেজ ক্যাম্পাস প্রতিবেদক সরকারি কবি নজরুল কলেজ উদযাপন করল ‘বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সম্প্রতি কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ। শিক্ষামন্ত্রী জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের পর সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইনস্টিটিউট অব মোবাইল ফোন টেকনোলজি ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধিন মোবাইল ফোন সার্ভিসিং-এর বেসিক ট্রেড কোর্স করে যারা খুব সহজে এবং নিশ্চিত ক্যারিয়ার গড়ে তুলতে চান তাদের জন্য রয়েছে ইনস্টিটিউট অব মোবাইল ফোন টেকনোলজি। প্রতিষ্ঠানটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও এইচএসসি পাশকৃতদের জন্য ব্যবস্থা করেছে মোবাইল কোম্পানিতে চাকরি করার উপযোগী ট্রেনিং ব্যবস্থা। এখানে সফলভাবে কোর্সটি সম্পন্নকারিদের শতভাগ নিশ্চয়তার সাথে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও যারা আত্মকর্মমুখী হতে চায় তাদের জন্যেও আলাদা কোর্সের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। স্কুল ফর গিফটেড চিল্ড্রেন ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইফতেখার-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মাহমুদুল হক। এছাড়া আশফাক-উল-কবীর, মারুফা হোসেন উপস্থিত ছিলেন। স্কুল ফর গিফটেড চিল্ড্রেন এর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মার্চপাষ্ট, দেশের গানের সাথে ডিসপ্লে এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক দীর্ঘদিন কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবদানের স্বীকৃতি দিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সম্মাননা দেয়া হয়। ১৫ বছর কিংবা তার চেয়ে বেশীদিন ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকাসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের এই সম্মাননা প্রদান করা হয়। এবারে ৩ জন মরনোত্তরসহ সর্বমোট ৬২ জন এই সম্মাননা লাভ করেন। সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. এ মজিদ খান। অন্যান্যদের মধ্যে ছিলেন- রাশেদ চৌধুরী, তৌহিদ সামাদ, কে জেড মাহমুদ, এ কাইয়ুম খান, হোসনে আরা আলী, আব্দুল মান্নান তালুকদার এবং অধ্যাপক এম ওমর রহমান।