আমার প্রিয় বই : ডানপিটে শওকত

বই মনের কালিমা মুছে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয়। আমি একজন বই পড়ুয়া লোক। পাঠ্যবইয়ের বাইরের বাকিটা সময় আমি বিভিন্ন বই পড়ে কাটাই। এতে আমি যে আনন্দ পাই তা বলে বোঝানো দায়। আমার ব্যক্তিগত সংগ্রহে প্রায় তিন শতাধিক বই রয়েছে। এসব বইয়ের মাঝ থেকে আবদুল গাফ্ফার চৌধুরীর ‘ডানপিটে শওকত’ বইটি আমার মনে জায়গা করে নিয়েছে। বইটি বারবার পড়েও কেন জানি মনে হয় মনের ক্ষুধা মিটছে না। তাই ধরে নেয়া যায় এটিই আমার প্রিয় বই। তাছাড়া লেখকের অন্যান্য বইও আমি পড়েছি। তিনি আমার প্রিয় লেখক। দৈনিক পত্রিকায় তার কলামও আমি পড়ি। তিনি তার এই বইয়ে শওকত চরিত্রের মাধ্যমে একজন গ্রাম্য ছেলের সাহসিকতা, কৌতূহল এবং বাউন্ডুলেপনার অসামান্য দিক ফুটিয়ে তুলেছেন। স্কুলজীবনের দুরন্তপনা, ক্লাসে পড়া, না পাড়া এবং ক্লাস ফাঁকি দেয়া কিংবা চাঁদনী রাতে নৌকা দিয়ে ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি। তবে বইটি একনিমেষে পড়ে শেষ করার মতো। এত্ত সুন্দর বই রচনা করার জন্য তাকে অশেষ ধন্যবাদ। আদুল গাফ্ফার চৌধুরী সুদূর লন্ডনে থাকেন। তার প্রতি আমার অশেষ শ্রদ্ধা। আর বন্ধুদের জন্য বলি ইচ্ছে করলে তোমারও বইটি পড়তে পারো। দেওয়ান ফাহিম ফয়সাল নবম শ্রেণি সদস্য নম্বর :১১৬১ চকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাংগাইল।