তোমাদের চিঠি থেকে

কচি-কাঁচার আসরের প্রিয় ভাই ও বোনেরা, মহান মুক্তিযুদ্ধের লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম। আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। পেয়েছি বিশ্বের মাঝে একটি মানচিত্র। লাল-সবুজের পতাকা। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলো বলেই আমরা বাঙালি জাতি স্বাধীন। ইচ্ছা মতো চলাফেরা, কাজ-কর্ম, দেশ শাসন করছে বাঙালি জাতি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সালাম। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি অনেক শ্রদ্ধা। আমি কচি-কাঁচার আসরের একজন সক্রিয় সদস্য বিধায় দৈনিক ইত্তেফাক নিয়মিত পড়ি। ২৩ ডিসেম্বর-২০১৩ তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১১ পাতায় ৮ কলামে মুক্তিযোদ্ধা ‘মোহাম্মদ আলী এখন ভিক্ষুক’ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছবিসহ খবরের শিরোনাম দেখে আমি খুব কষ্ট পেয়েছি। খবরটি পড়তে পড়তে চোখের জল গড়িয়ে পড়তে থাকে আর নিজের বিবেকের কাছে প্রশ্ন জেগে উঠে। যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন। যাদের ত্যাগে বাঙালি নিজেরাই দেশ শাসন করছে সেই মুক্তিযোদ্ধাকে ভিক্ষে করে জীবন চালাতে হচ্ছে। যে মুক্তিযোদ্ধা মাথা উঁচু করে সমাজে বিচরণ করার কথা। সেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে নিজের ভিটামাটি হারাতে বসেছে। স্বজনদের পথে বসানোর চক্রান্তে লিপ্ত স্বাধীনতা বিরোধী চক্র। বীরযোদ্ধা জীবনের শেষ প্রান্তে এসেও তাকে বলতে হচ্ছে, ‘যে লক্ষ্য সামনে রেখে সেদিন দেশ স্বাধীন করেছিলাম, তার বাস্তবায়ন আজও ঘটেনি।’ স্বাধীনতা বিরোধী এক ব্যক্তি আমাকে ভিটা মাটি ছাড়ার পাঁয়তারা করছে। আসুন আমরা সবায় এগিয়ে আসি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পাশে, আবারও মুক্তিযোদ্ধাদের প্রতি ছালাম ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দেশ ভরে উঠুক শান্তিতে, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠুক সমৃদ্ধিশীল সোনার বাংলাদেশ।