অধিক রাগ হার্ট এ্যাটাকের ঝুঁকি বাড়ায়
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০৩
অধিক উত্তেজনা হার্টএ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা এ তথ্য দিয়েছেন। মানুষ যখন বেশি রেগে থাকে তখন এ ধরনের এ্যাটাকের সূত্রপাত হয় বলে জানান গবেষক দলটি।
কয়েক হাজার ব্যক্তি ও ৯টি গবেষণাপত্রের ফলাফলে গবেষকরা দেখিয়েছেন, মানুষ যখন ক্রোধান্বিত থাকে তখন তারা উচ্চমাত্রার ঝুঁকিতে থাকেন। এসময়ের পর প্রায় দুই ঘন্টা ব্যক্তির জন্য খুব বিপজ্জনক। এক্ষেত্রে হার্ট এ্যাটাকের সম্ভাবনা পাঁচগুণ ও স্টোকের সম্ভাবনা থাকে তিনগুণ। তবে এ বিষয়ে আরো কাজ করতে হবে এবং হতাশা দূর করার মাধ্যমে এর কোন সমাধা করা যায় কি না তাও খতিয়ে দেখতে হবে।