ইস্টার্ণ ব্যাংকে দু’জন নতুন ডিএমডি

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) দু’জন কর্মকর্তা আখতার কামাল তালুকদার এবং আবুল মকসুদ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। ১ মার্চ থেকে এ পদোন্নতি কার্যকর হয়েছে। আখতার কামাল তালুকদার ১৯৮৭ সালে এ এন জেড গ্রীন্ডলেজ ব্যাংকে এবং আবুল মকসুদ ১৯৭৯ সালে জেমস ফিনলেতে ক্যারিয়ার শুরু করেন। - প্রেস বিজ্ঞপ্তি