গুয়াতেমালায় বিচারপতির আত্মহত্যা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০৪
গুয়াতেমালায় সুপ্রিম কোর্টের বিচারপতি সিজার বারিয়েন্টোস রবিবার আত্মহত্যা করেছেন। তিনি মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। তিনি এক বছরে মৃত্যুদণ্ডের অনেক মামলা খারিজ করে দেয়ার জন্য বেশ পরিচিত ছিলেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গুয়াতেমালার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সান ফ্রান্সিস্কো জাপোতিতলান শহরে এই ঘটনা ঘটে বলে তার আত্মীয়-স্বজনরা জানান। এ সময় বারিয়েন্টোসের সঙ্গে তার গাড়িতে দু’জন দেহরক্ষী ছিল। গুয়াতেমালার সরকারি বার্তা সংস্থা এজিএনকে বিচারপতি হেক্টর ম্যানফ্লোদো মালদোনাদো বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান।
বারিয়েন্টোসের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ক্রিমিনাল চেম্বার ২০১২ সালে ৫৩ জনের মৃত্যুদণ্ড বাতিল করে তাদের ৫০ বছর করে কারাদণ্ড দেন। এজন্য তিনি দেশে অনেক পরিচিত পান।