ক্যাপসন নিউজ

সম্প্রতি চট্টগ্রামের ওআর নিজাম রোডে রূপালী ব্যাংক লিমিটেডের ১৭তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন === বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সমপ্রতি প্রিভেনশান অফ মানি লন্ডারিং এন্ড কমব্যাটেটিং টেররিস্ট ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি এম. এবাদত হোসেন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এম আবু হেনাসহ অন্যরা উপস্থিত ছিলেন === সম্প্রতি ধানমন্ডি সাত মসজিদ রোডে মিডল্যান্ড ব্যাংকের ধানমন্ডি শাখা উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন বেগম নিলুফার জাফর উল্লাহ। এসময় ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন