লোকসভা নির্বাচনে সিপিআই এম’এর প্রার্থী তালিকা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০৪
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামপন্থী দল সিপিআই-এম।
মোট ১৩টি রাজ্যের ২৫টি আসনের জন্য এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় পশ্চিমবঙ্গ, কেবলা বা ত্রিপুরার মতো রাজ্য নেই।
পশ্চিমবঙ্গ ও কেরল- এ দুই রাজ্যে সিপিএম এর রাজ্য সম্পাদকমণ্ডলী দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর বামফ্রন্টের শরিকদের সঙ্গে আলোচনায় বসবে। তারপরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সিপিএম জানিয়েছে, ৫ মার্চ পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।
— বিডিনিউজ