শোক সংবাদ

অধ্যাপক আজহারুল হক ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য অধ্যাপক আজহারুল হক (৮৫) গত সোমবার চর রামনগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। হারুনুর রশিদ বাশার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নান্দিয়াপাড়া বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ, নান্দিয়াপাড়া মাদ্রাসা ও নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ বাশার (৬৭) সোমবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ফরিদা আক্তার খাতুন ইত্তেফাকের বাজিতপুর সংবাদদাতা অধ্যাপক আ.কা.মো. গোলাম মোস্তফার বড় বোন, পৈলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা আক্তার খাতুন (৫৮) গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে পৈলনপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।