মিনি রাগবি শুরু কাল

বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মনোয়ারা হসিপটাল (প্রা:) লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হবে হেল্থ ফার্স্ট মিনি রাগবি টুর্নামেন্ট। পল্টন ময়দান মাঠে ১২ টি স্কুল রাগবি দল ৪টি গ্রুপে অংশগ্রহণ করছে। রাগবি ফেডারেশন এর পক্ষ থেকে প্রতিটি স্কুল দলকে জার্সি, বল এবং প্রশিক্ষণ দিয়েছেন।