মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন সেনাপ্রধান সিসি
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:৫১
মিসরের সেনাপ্রধান জেনারেল সিসি তার অবস্থান পরিস্কার করেছেন। তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলে ঘোষনা দিয়েছেন। তবে নিজের ইচ্ছার চেয়ে দেশবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে মিসরের প্রেসিডেন্ট হতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
গতকাল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মাধ্যমে সেনাপ্রধানের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশার অবসান হলো। উল্লেখ্য আগামী মধ্য এপ্রিলে মিসরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উত্খাতে নেতৃত্ব দেন সিসি।
বিবিসি।