বরফ জমে আবারো থেমে গেল নায়াগ্রা জলপ্রপাত
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:৫২
অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জমে বরফ হয়ে গেল নায়াগ্রা জলপ্রপাত। যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত গোটা বিশ্বের দর্শকদের কাছে অন্যতম এক আকর্ষণ। দেশ দুটিতে গত কয়েক মাস ধরে চলছে শীতের দাপট। নদী ও বিভিন্ন জলাশয়ের পানি জমে বরফ হয়ে যাচ্ছে। এমনকি ট্যাপের পানি পর্যন্তও জমে যাচ্ছে। সোমবার থেকে আবারও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন জলধারার পাশাপাশি নায়াগ্রা জলপ্রপাতও বরফ জমে নিশ্চল হয়ে যায়। তবে এই বরফজমা দৃশ্যও পর্যটকদের কাছে আরেক আকর্ষণ হয়ে উঠেছে। এর আগে গত জানুয়ারিতে রেকর্ড শীতে থেমে গিয়েছিল নায়াগ্রা। ওই শীতে যুক্তরাষ্ট্র ও কানাডায় বহু সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।