তিস্তা কঠিন ইস্যু

তিস্তার পানি বন্টন চুক্তি একটি কঠিন ইস্যু বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মিয়ানমারে বিমসটেক সম্মেলন চলাকালে এক বৈঠকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একথা বলেন বলে দেশটির বার্তা সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠককালে দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মনমোহন স্বীকার করেন তিস্তা একটি কঠিন ইস্যু। এ চুক্তির বিষয়ে দেশটির ভিতর মতৈক্য গড়ে তোলার চেষ্টা চলছে বলে তিনি জানান। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে তিস্তা পানি বন্টন চুক্তি আটকে যায়।