জীবনের শেষ বেলায় তওবা করে নৌকায় উঠুন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলেছেন, জীবনের শেষ বেলায় তওবা করে নৌকায় উঠুন। নৌকা মার্কায় উঠলে আমরা আপনাকে বরণ করে নেবো। তিনি আরো বলেন, তাকে বলতে হবে জীবনে অনেক ভুল করেছি, আর নৌকার বিরুদ্ধে যাবো না, ক্ষমা চাইতে হবে। আমরা আপনাকে ক্ষমা করে দেবো। নৌকায় থাকলে হিরো আর আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলে জিরো হতে হয়। আহমদ হোসেন গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খালেক মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার প্রমুখ।