ভুল রাজনীতির কারণে জনবিচ্ছিন্ন বিএনপি
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২৩:১২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ভুল রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে তারা অহেতুক বিশৃঙ্খলা করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আঁধার পেরিয়ে আলো’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন। ‘শেখ হাসিনার পরিণতি পিতার মত হউক আমরা তা চাই না’ মর্মে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকুন। বইটির লেখক মোফাজ্জেল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, অন্বেষা প্রকাশনার প্রকাশক শাহাদাত হোসেন প্রমুখ।