নড়াইলে শেষ হলো সুলতান মেলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেছেন, বাঙালি ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে। নড়াইলের সুলতান মেলা থেকে আমরা এ শিক্ষা নিতে পারি। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আটদিনব্যাপী সুলতান মেলার সমাপনী ও সুলতান পদক বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গ্রামীণ ফোনের সহযোগিতায় নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন আটদিনব্যাপী এ মেলার আয়োজন করে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আঃ গাফফার খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদেও প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস।