পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: জয়লাজুয়ান ডিগ্রি কলেজে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮টি বিষয়ে তৃতীয় শিক্ষক নিয়োগ করা হবে। বিষয়গুলো: (১) বাংলা, (২) ইংরেজি, (৩) রাষ্ট্রবিজ্ঞান, (৪) অর্থনীতি, (৫) সাধারণ ইতিহাস, (৬) দর্শন, (৭) সমাজ বিজ্ঞান ও (৮) মনোবিজ্ঞান। আগ্রহী প্রার্থীগণকে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। —মোঃ হোসেন আলী, অধ্যক্ষ, জয়লাজুয়ান ডিগ্রি কলেজ, কল্যাণী, শেরপুর, বগুড়া। সিকে-১৪০৩
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চারঘাট আলহাজ এম এ হাদী কলেজ, চারঘাট, রাজশাহী-এর জন্য শূন্য পদে উপাধ্যক্ষ নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সদনপত্র, ৩ কপি ছবি ও অধ্যক্ষের বরাবরে সোনালী ব্যাংক, চারঘাট শাখার অনুকূলে ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য)সহ আবেদনের শেষ তারিখ ১৬/০৬/২০১৯। —অধ্যক্ষ। সিকে-১৪০২
নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী মইনপুর উচ্চ বিদ্যালয়, মইনপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিধি মোতাবেক শূন্য পদে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, অন্যান্য প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত কপি ও ১০০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
-সভাপতি, মইনপুর উচ্চ বিদ্যালয়, পোঃ মইনপুর বাজার- ৩৫০০, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। সিএম-৭৯২
নিয়োগ বিজ্ঞপ্তি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক শাহ্ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসা, মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহীর শূন্যপদে একজন করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হবে। সকল সনদপত্রের অনুলিপি ও ছবিসহ জনতা ব্যাংক লি., গোদাগাড়ী শাখার অনুকূলে অধ্যক্ষ পদে ১,৫০০/- টাকা এবং উপাধ্যক্ষ পদে ১,০০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবরে আবেদন করতে হবে। —অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিকে-১৪০৫