পল্লী গানে পরিবার পরিকল্পনা সেবা
আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:১৩
যে গান বাংলার মানুষকে কাছে টানে, কথা বলে মাটি ও মানুষের; সে গান শিকড়ের গান। আর সেই গান দিয়েই সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস নিয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। গত ২ মার্চ রবিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আমান উল্লাহ্র সঞ্চালনায় কালীগঞ্জের বিভিন্ন জনবহুল স্থানগুলোতে সচেতনতামূলক পল্লী গানের আসর বসে। আর এ সকল আসরে পল্লী গান পরিবেশ করেন বয়াতী দেলোয়ার হোসেন ও তার দল। আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও ওয়ান ট্রেডের সহযোগিতায় মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্থাস্থ্য এবং জেন্ডার বিষয়ের উপর দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এ সেবা বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। উল্লেখ্যযোগ্য স্থানগুলোর মধ্যে হাট-বাজার, বাসষ্ট্যান্ট, ইউনিয়ন পরিষদ, খেয়া ঘাট ইত্যাদি। মোট কথা সেখানেই লোকারণ্য সেখানেই পল্লী গানে পরিবার পরিবল্পনা সেবা।