মঞ্চস্থ হলো নাটক ‘পাপ ডাকে অন্ধকার’
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:১৬
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) উদ্যোগে মোজাম্মেল হোসাইন সোহেলের রচনা ও নির্দেশনায় গত ২৪ ফেব্রুয়ারি মঞ্চস্থ হয়েছে নাটক ‘পাপ ডাকে অন্ধকার’। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ৫ বছর পূর্তি উপলক্ষে কলেজের জিয়া অডিটরিয়ামে গত সোমবার থেকে ৩ দিনব্যাপী এ নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্য দুটি নাটক হলো—‘যখন বৃত্তের বাইরে’ ও ‘মরা মানুষের পাঠশালা’।