তোমায় আমায় মিলে
অদম্য তরুণীর গল্প
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:২১
স্টার জলসা চ্যানেলের দর্শকপ্রিয় সিরিয়াল হিসেবে এখন আলোচনার শীর্ষে রয়েছে ‘তোমার আমায় মিলে’। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে উশসীর স্বপ্ন পূরণের পথে নানা প্রতিকূলতা এবং সব বাধা পেরিয়ে অভিষ্ট লক্ষ্যের দিকে তার এগিয়ে যাওয়ার গল্প নিয়ে আবর্তিত হয়েছে জনপ্রিয় এই বাংলা টিভি সিরিয়ালের কাহিনী। ছোটবেলা থেকেই উশসী স্বপ্ন দেখে আসছে বড় হয়ে লেখাপড়া শেষে একদিন উচ্চপদস্থ পুলিশ অফিসার হবে। কিন্তু হঠাত্ করে এক বোমা হামলার ঘটনায় একসঙ্গে বাবা-মাকে হারায় সে। প্রতিকূল পরিস্থিতিতে পড়াশোনা বাদ দিয়ে উশসীকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সাধারণ এক যুবক নিশীথকে বিয়ে করতে হয়। নিশীথ একজন মিষ্টির দোকানদার। শ্বশুরবাড়িতে প্রতিকূল পরিবেশে উশসীর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন মাঝপথে হারিয়ে যাওয়ার উপক্রম হলেও প্রত্যয়ী মনোভাবরে কারণে সে সব বাধা-বিপত্তি অতিক্রম করে চূড়ান্ত লক্ষ্যে দিকে এগিয়ে যায়। নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত স্বামী নিশীথকে উশসী পাশে পায় একজন সহানুভূতিশীল সঙ্গী হিসেবে। এভাবে তাদের দু’জনের ভালোবাসার সম্পর্কে জোয়ার জাগে। ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে উশসী চরিত্রে অভিনয় করছেন রুশা চ্যাটার্জ্জি। স্টার জলসা চ্যানেলে প্রতি সোম থেকে শনিবার রাত সাড়ে ১০টায় ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালটি দেখানো হয়।
কফি উইথ করন
করণ জোহর বলিউডের বিগ শট চলচ্চিত্র নির্মাতা। কম বয়সেই অনেক খ্যাতি অর্জন করেছেন। স্টার ওয়ার্ল্ড টিভি চ্যানেলে সপ্তাহের প্রতি রবিবার রাত সাড়ে নয়টায় ‘কফি উইথ করণ’ দেখানো হয়।
০০
সরস্বতীচন্দ্র
স্টার প্লাস চ্যানেলের ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালটি গত ফেব্রুয়ারি থেকে শুরু হলেও খুব কম সময়ের মধ্যে, বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। সিরিয়ালটি স্টার প্লাসে প্রতি মঙ্গল থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় দেখানো হয়।
০০
ঘর মন জানালা
জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। এই অনুষ্ঠানে মানুষের মন ও মনস্তাত্ত্বিক বিষয়ক আলোচনা করা হয়। শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ০৫ মিনিটে দর্শকরা দেখতে পাবেন।