টি-২০ বিশ্বকাপের স্বাগত সংগীতে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:২২
টি-২০ বিশ্বকাপের স্বাগত সংগীতে কণ্ঠ দিলেন কোনাল। সম্প্রতি ফুয়াদের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘উড়ছে শান্তির পায়রা’ শিরোনামের গানটি লিখেছেন শামীম সুফিয়ান। কোনালের সঙ্গে দ্বৈত গাওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আগামী ১৩ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গানটি সরাসরি পরিবেশন করবেন ফুয়াদ-কোনাল দু’জনেই। খেলার ভেন্যুগুলোতে পর্যায়ক্রমে গানটি পরিবেশনের কথা রয়েছে। এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘গত ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে নিজের একটি গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার। এবার টি-২০ বিশ্বকাপের স্বাগত সংগীতে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছি। একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। গানটির মধ্য দিয়ে আমি ও ফুয়াদ ভাই বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করব। বিষয়টি অনেক সম্মানের।’