টপচার্ট
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:২৩
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
হাইওয়ে
আলিয়া ভাট অভিনীত ‘হাইওয়ে’ সিনেমাটি মুক্তির পরপরই চলে এসেছে সাফল্যের চূড়ায়। সব কিছু ছাপিয়ে প্রশংসিত হয়েছে আলিয়া ভাটের অভিনয়। ইমতিয়াজ আলী পরিচালিত ছবির সাফল্য এবং অভিনয় দুই দিক দিয়েই এগিয়ে আছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত আলিয়া ভাট। মুক্তির আগে থেকেই ছবিটি ব্লকবাস্টার হিটের তালিকায় ছিল।
নন স্টপ
লিয়াম নেসন থাকবে আর অ্যাকশন মুভি হবে না এমনটা ভাবা ঠিক না। নতুন সিনেমা ‘নন স্টপ’ নিয়ে আবারও রুপালি পর্দায় হাজির হলেন লিয়াম নেসন। এবার তিনি এয়ার মার্শালের ভূমিকায় অভিনয় করেছেন। একটি প্লেন হাইজ্যাক নিয়ে এগিয়ে চলে সিনেমাটির গল্প।
বলিউড টপচার্ট
গুন্ডে
রণবীর সিং, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া
হাইওয়ে
রণদীপ হুদা, আলিয়া ভাট
হাসি তো ফাসি
সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া
হার্টলেস
ওম পুরি, আরিয়ানা আয়াম
জয় হো
সালমান খান, ডেইজি শাহ
হলিউড টপচার্ট
নন স্টপ
লিয়াম নেসন, জুলিয়ান মোর
সন অব গড
ডিয়াগো মরগাডো, আমবার রোজ
দ্য ল্যাগো মুভি
ক্রিস্টোফার মিলার, এলিজাবেথ ব্ল্যাংক
দ্য মোমেন্টস ম্যান
জর্জ ক্লুনি, ম্যাট ডেমন
পামপেই
কিট হেরিংটন, এমিলি ব্রাউনিং