নিঃশব্দ জুটি!
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:৩৭
এর আগে বেশ কটি নাটকে একসাথে অভিনয় করেছেন। তবে এটাকে ঠিক জুটি বলা চলে না। তমালিকা কর্মকার এখনও তরুণ অভিনেতা অপূর্বের সাথেও রোমান্টিক জুটি হিসেবেই দাপিয়ে অভিনয় করছেন। গুণী এই অভিনেত্রী সাথে অভিনেতা অপূর্বের ছোটপর্দার রসায়ন তাই মন্দ হওয়ার কথা নয়। রুম্মন রশীদের লেখা এই নাটকের নাম ‘নিঃশব্দ’। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।