আনিসুর রহমানের প্রযোজনায় শম্পা রেজা ও রোকেয়া প্রাচী
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:৩৭
নারী দিবসের বিশেষ আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে এন্টারটেইনমেন্ট চ্যানেল এশিয়ান টিভি। এ উপলক্ষে বিশ্ব নারী দিবস অর্থাত্ ৮ মার্চ রাত ৯টায় প্রচার হবে বিশেষ নন ফিকশন অনুষ্ঠান ‘নারী ও বিজ্ঞাপন’। নাবিলার উপস্থাপনায় এ অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেছেন দুই প্রখ্যাত তারকা শম্পা রেজা ও রোকেয়া প্রাচী।
অনুষ্ঠান প্রসঙ্গে প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা ও এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান আহমেদ ইউসুফ সাবের বলেন, ‘আমার কাছে এই বিষয়টি নিয়ে অনেক কৌতূহলের জায়গা আছে বলেই এ নিয়ে আলোচনা। কারণ সাধারণ দর্শকদেরও একটা প্রশ্ন থাকে। নারী কতটা বিজ্ঞাপনের মডেল বা কতটা আকর্ষণের তাগিদে। আমার মনে হয় সমসাময়িক বাস্তবতা নিয়ে তৈরি এই অনুষ্ঠানটি দর্শকদের আগ্রহের মাপে খোরাক জোগাবে।’
অনুষ্ঠান নির্মাতা আনিসুর রহমান বলেন, ‘আমার কাছে দুজনার কিছু দিক নির্দেশনা ও অভিজ্ঞতার যে কথা বেরিয়ে এসেছে। দর্শক নয় অন্য নির্মাতাদের জন্যও একটা গাইড লাইন তৈরি হবে। তাই এ অনুষ্ঠানটি শুধু দিবস বিবেচনা করে নয়। সকল সময়ের জন্যই সমান উপযোগী।’