মিডিয়া গসিপে পূজা ও রিজভী ওয়াহিদ

আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ‘মিডিয়া গসিপ’। ইসরাফিল শাহীনের প্রযোজনায় এবারের পর্বে হট সিটের অতিথি হয়ে এসেছেন এ প্রজন্মের প্রভিভাবান কণ্ঠশিল্পী পূজা এবং রিজভী ওয়াহিদ। নিজেদের ক্যারিয়ার এবং সমসাময়িক অডিও বাজারের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন আজকের হট সিটের অতিথিরা। ‘মিডিয়া গসিপ’-এর নিয়মিত সেগমেন্ট হটসিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের।