গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:৪৬
সম্প্রতি বিশ্ব টেনিস দিবস উদযাপনের অংশ হিসেবে ব্যতিক্রমী এক রেকর্ড গড়ে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন। সংস্থাটির উদ্যোগে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো’তে অবস্থিত ন্যাশনাল টেনিস সেন্টারে আয়োজন করা হয় বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় টেনিস লেসনের। আর এতে অংশ নেয় স্থানীয় ইয়ুথ অর্গানাইজেশনের ৪০৬ শিশু। এ সময় তাদের মধ্যে উপস্থিত থেকে টেনিস খেলায় সকলকে উত্সাহিত করতে হাজির ছিলেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এন্ডি মুরের মা জুডি মুরেও।