নোটিশ বোর্ড

রেডিও-টেলিভিশনে সংবাদ এবং অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি রেডিও ও টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। প্রতিটি চ্যানেলেরই প্রয়োজন বিপুল পরিমাণ দক্ষ সংবাদ অনুষ্ঠান উপস্থাপক। যারা নিজেকে একজন সংবাদ এবং অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দেখতে চান তাদের জন্য বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ও জবপোর্টাল জবসবিডি ডটকম যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী প্রমিত বাংলা উচ্চারণ ও রেডিও-টেলিভিশন ব্রডকাস্টার উপযোগী করে গড়ে তোলার প্রশিক্ষণ কোর্স। এ কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব এবং উপস্থাপক জামিল আহমেদ। সীমিতসংখ্যক আসনে ভর্তি চলছে এই কোর্সে। বিস্তারিত জানতে ফোন করুন ০১৭১৩৪৯৩১৫৯, ০১৭১৩৪৯৩২০৬ নম্বরে।