২৮ ও ২৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২২:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উত্যাপিত হবে ২৮ ও ২৯ মার্চ। এতে বর্ণাঢ্য র্যালি, সেমিনার, প্রকাশনা, ভোজ ও বরেণ্য শিল্পীদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ১৬ মার্চ পর্যন্ত অনলাইনে বা ডাকযোগে ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন করা যাবে। অনলাইনে রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাবে http://dept.ru.ac.bd/political/ ঠিকানায়। স্মরণিকার জন্য peerhabib.rahman@gmail.com এই ঠিকানায় লেখা পাঠাতে সাবেক শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ০১৮১৯-১০২২৭৬ ও ০১৯১১-৮৭২৩৬৪ মোবাইল ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। — সংবাদ বিজ্ঞপ্তি