শোক সংবাদ

হাজী আব্দুল আজিজ সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আজিজ (৮৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার সিলেটে জকিগঞ্জের গণ্ডদত্তে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবিরের খালু তিনি। আগামীকাল শুক্রবার নিজ বাড়িতে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। মোবারেক আলী সিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ম আহ্বায়ক মোবারেক আলী সিকদার (৫৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার উপজেলার চাড়াখালী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন। আভা রানী বিশ্বাস মানিকগঞ্জের শিবালয় উপজেলা অন্বয়পুর গ্রামের ননী গোপাল বিশ্বাসের স্ত্রী আভা রানী বিশ্বাস (৯০) গতকাল পরলোকগমন করেন। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মো. আইন উদ্দিন সিকদার দৈনিক ইনকিলাবের গাজীপুর জেলা সংবাদদাতা ও গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেনের বাবা মো. আইন উদ্দিন সিকদার (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল জেলার মহানগরীর বাসন গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। মো. দারুগ আলী মেম্বার নরসিংদীর বেলাব উপজেলা দৈনিক সমকাল প্রতিনিধি শেখ আ. জলিলের বাবা ও আওয়ামী লীগ নেতা সমাজ সেবক মো. দারুগ আলী মেম্বার (৯০) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।