শহীদ নবী স্কুলের বার্ষিক ক্রীড়া
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২২:৩০
ব্রাদার্স ইউনিয়ন মাঠে শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়। বড়, মাঝারি ও ছোট এই তিনটি গ্রুপে বালক ও বালিকারা মোট ৫২টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ, গনি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানীত সভাপতি ময়নুল হক মন্জু। এতে অভিভাবক ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তির