এশিয়ান গেমস বাছাই হকি
বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২২:৩১
এশিয়ান গেমস হকি বাছাই পর্বে খেলার জন্য বাংলাদেশ হকি দল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত দলে ১৮ জন খেলোয়াড় রাখার পাশাপাশি ৪ খেলোয়াড়কে ষ্ট্যান্ডবাই রাখা হয়েছে। আগামী ১৫-২৩ মার্চ ঢাকায় এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৮ দল খেলবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে ওমান, শ্রীলংকা, তাইপে, কাতার। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, ইরান। ১৬ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং, ১৮ মার্চ সিঙ্গাপুর, ২০ মার্চ ইরানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ দলের মধ্যে ৬ দল দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বর্তমানে বিকেএসপিতে খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ চলছে।
খেলোয়াড়রা হলেন ঃ অসিম গোপ, মনোয়ার হোসেন রাসেল, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, তাপস বর্মন, সাদেকুর রহমান সিটুল, বাবু, ইরফানুল হক, সারোয়ার হোসেন, শেখ নান্নু, রুম্মন আলী, কৃষ্ণ কুমার, পুস্কর ক্ষিসা মিমো, হাসান যুবায়ের নিলয়, বেলাল হোসেন, মনিরুজ্জামান রকি, সাব্বির রানা, মইনুল ইসলাম কৌশিক। ষ্ট্যান্ডবাই খেলোয়াড়রা হলেন ঃ নিপ্পন, সায়মন, নাঈম, আরশাদ হোসেন।