কচুয়ায় উপজেলা নির্বাচন প্রার্থীর দলীয় সমর্থন নিয়ে যান চলাচল বন্ধ

জেলার কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর দলীয় সমর্থন পাওয়া নিয়ে গতকাল বুধবার দুপুর ২টা থেকে সাচার বাজার এলাকায় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কে সাড়ে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুন্নাহার ভূঁইয়ার সমর্থকরা এ অবরোধ করে। এ সময় সাচার বাজারের দোকানপাট বন্ধ করে দেয়া হয়। অবরোধকারীরা অনির্দিষ্টকালের জন্য হরতালেরও ডাক দেয়। পরে পুলিশ প্রশাসন অবরোধকারীদের সাথে আলোচনা শেষে হরতাল-অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়।