অনলাইন বইমেলা

সদ্য শেষ হলো বাঙালির প্রাণের উত্সব অমর ‘একুশে গ্রন্থমেলা-২০১৪’। অপ্রাপ্তির প্রাচীর ভেঙ্গে বইয়ে বইয়ে সয়লাব হবে ৫৬ হাজার বর্গমাইল, টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই থাকুক বইয়ের পাঠক সেখানেই পৌঁছে যাবে পছন্দের যেকোনো বই। মেলা শেষ হয়ে গেলেও শেষ হবে না নতুন বই কেনা। দেশের সকল বইপ্রেমী সারা বছরে শুধু মেলার মাসেই নতুন প্রকাশিত বইসহ সকল বই পেয়ে থাকেন ২৫% মূল্যছাড়ে। কিন্তু অনেকেই ঢাকার বাইরে থাকায় কিংবা প্রচণ্ড ব্যাস্ততার কারণে মেলায় গিয়ে বই কিনতে পারেন না। আবার এই মেলার জন্য অপেক্ষা করতে হয় পুরো একটি বছর। কিন্তু না, সেসব পাঠকের জন্য বাংলাদেশের সর্ববৃহত্ অনলাইন বুক শপ রকমারি ডট কম নিয়ে এল ‘রকমারি ডট কম অনলাইন বইমেলা-২০১৪’। এখানে মেলা শেষ হয়ে যাওয়ার পরও মেলায় প্রকাশিত সকল বই পাওয়া যাবে ২৫% মূল্যছাড়ে। থাকছে বই হাতে পেয়ে মুল্য পরিশোধের ব্যবস্থা। ঘরে বসে পছন্দের বইটি কিনতে ভিজিট করতে হবে www.rokomari.com।