জয়তু ৭ই মার্চ
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ১৭:৩০
৭ই মার্চের জমাট ভাষণ
বাংলাদেশের যুদ্ধ-শক্তি
বাংলাদেশের চালিকা-শক্তি
বাংলাদেশের ইঞ্জিন
বঙ্গবন্ধুর দূরদৃষ্টিময় দুরবিন।
রোদ বিকেলের নৌ-বহরে
কোটি জনতারা নির্ভর করে
জয়বাংলার মন্ত্র পড়ে
স্বাধীনতার সূর্য শপথ
সেই বাংলার ইঞ্জিন
শেখ মুজিবের ইতিহাস
৭ই মার্চের দারুণ দলিল
সবই বাংলার দুরবিন।