দেওয়ানবাগ দরবার শরীফে আজ বিশ্ব আশেকে রসূল (স.) সম্মেলন

আজ ফজর বাদ হতে বাদ জুমা পর্যন্ত রাজধানীর মতিঝিলের আরামবাগ বাবে রহমত দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আশেকে রসূল (স.) সম্মেলন। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েক সুলতানিয়া মুজাদ্দেদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরি (রহ.) এর ১০৪ তম শুভ জন্ম বার্ষিকী স্মরণে মহান সংস্কারক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা.জি.) হজুর কেবলার আহবানে প্রতিবছরের মত এবারের বিশ্ব মুসলিমের অন্যতম মহাসমাবেশে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিসহ দেশের সমস্ত জেলা হতে লাখ লাখ আশেকে রসূল ও ধর্মপ্রাণ মুক্তিকামী মানুষ যোগদান করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সুইডেন, জাপান, সাইপ্রাস, ইটালি ওমান, প্রায় ৩০টি দেশের শতাধিক বিদেশী মেহমান অংশগ্রহণ করছেন। বিশ্ব আশেকে রসূল সম্মেলনের গুরুত্ব, রসূলের প্রতি প্রেম ও ভালোবাসা, সুফী বাদের তাত্ত্বিক কথা, নামাজে হজুরী, আত্মশুদ্ধি ও একাগ্রচিত্তে নামাজ আদায় ইত্যাদি বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরামগণ আজ বক্তব্য পেশ করবেন। আজ জুমার নামাজের পর সম্মেলনের আহবায়ক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলার ভাষণ শেষে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হবে। সম্মেলনে সকল আশেকে রসূল (স.) কে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।