তথ্য বিচিত্রা : প্রাণী
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২০:২০
বিভিন্ন ধরনের প্রাণীর শিং থাকাটা নতুন কিছু নয়। তবে জিরাফও হলো একমাত্র প্রাণী যেটির জন্মের সময়ই শিং নিয়ে জন্মে।
হাঁসের মতো অনেক পাখিই সাঁতার কাটতে পারে। কিন্তু পাখিদের মধ্যে পেঙ্গুইনই হলো একমাত্র পাখি যারা সাঁতার কাটতে পারলেও উড়তে জানে না।
মানুষের মতো শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করতে পারে।
সারাদিন কাঠ ঠোকরালেও কাঠঠোকরার মাথার খুলিতে কোনো রকমের ব্যথা অনুভব হয় না। কারণ কাঠঠোকরার খুলির চারপাশে যে নরম বায়ু প্রকোষ্ঠ থাকে তা অনেকটা নরম গদির মতো কাজ করে।
অনেক প্রাণী পেছনের দিকে হাঁটতে পারলেও ক্যাঙ্গারুরা কখনোই এই কাজটি করতে পারে না।
হাঙ্গর হূদস্পন্দন শুনেই মাছের গতিবিধি বুঝতে পারে।