প্রকৃতজন

স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনাকালে ইদানীং কেউ কেউ তরুণ অতিথিদেরকেও যেভাবে ‘বিখ্যাত’, ‘জনপ্রিয়’ বা কখনও ঈষত্ জনপ্রিয় তারকাদের ‘কিংবদন্তি’ বলে উল্লেখ করেন; তখন বোধকরি সেই পরিচিতি ঘোষণা দেখে বিস্ময়ে দৃষ্টিভ্রম বা সেরা কৌতুক হিসেব ভেবে মুখ লুকান প্রকৃত গুণী তারকা শিল্পীরা। এ কারণেই হয়তো প্রকৃত গুণী শিল্পীদের ইদানীং টিভি টকশোতে কম দেখা যায়। কারণ এমন বিশেষণ যত্রতত্র ব্যবহারের পর হয়তো উপরের এই প্রকৃত গুণী তিনজনকে ঠিক কী বলা যাবে তা হয়তো খুঁজে পান না নির্মাতারা! বর্তমানে ব্যাঙের ছাতার মতো টিভি চ্যানেলের নিয়ন্ত্রণহীন প্রসারে, এই রিমোট কালচারে বেশ ক’বছর আগে ওপরের এই তিন গুণী এনটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায়। বা থেকে গণমাধ্যম ব্যক্তিত্ব শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ, কণ্ঠশিল্পী বশির আহমেদ ও অভিনেত্রী মিতা চৌধুরী।