আগামীকাল নারী দিবস উপলক্ষে ‘ডিজাইনিং ড্রিম’
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২০:৪৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল বিবিসি ওয়ার্ল্ড প্রচার করবে ‘ডিজাইনিং ড্রিম’। বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে নিয়ে বিবিসি ওয়ার্ল্ড নির্মাণ করেছে ৩০ মিনিটের তথ্যচিত্র ‘ডিজাইনিং ড্রিম’। এই তথ্যচিত্রে রুবানা হকের সঙ্গে দেখানো হয়েছে কম্বোডিয়ার এক বস্তির মেয়ে শ্রেমমকে।
বিবিসি ওয়ার্ল্ড আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে তথ্যচিত্রটি প্রচার করবে। এরপর রাত ১০টা ৩০ মিনিটে এবং পরদিন ভোর রাত ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি পুনঃপ্রচার করবে।