চিকিত্সায় এইচআইভি ভাইরাসমুক্ত আরেকটি শিশু
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২০:৫০
এইচআইভি ভাইরাস আক্রান্ত দ্বিতীয় একটি শিশু যুক্তরাষ্ট্রে আশু চিকিত্সার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারে বলে মার্কিন গবেষকরা জানিয়েছেন। এইডসের জন্য দায়ী এইচআইভি ভাইরাস বহনকারী ঐ শিশুটিকে জন্মের মাত্র চার ঘণ্টা পর ক্যালিফোর্নিয়ায় অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ দেয়া হয়েছিল। নাম প্রকাশ না করা নয় মাস বয়সী শিশুটি এখন এইচআইভি ভাইরাসমুক্ত।