‘সুস্থ হাসিতে হাসবে বাংলাদেশ’

৬ মার্চ ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ এবং ২০ মার্চ, ‘ওয়ার্ল্ড ওরাল হেল্থ ডে’ উপলক্ষে পেপসোডেন্ট টুথপেস্ট দেশব্যাপী আয়োজন করেছে ফ্রি ডেন্টাল চেকআপ। এই কর্মসূচিতে সহযোগিতা করছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। ‘সুস্থ হাসিতে হাসবে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে দেশ জুড়ে এই কর্মসূচি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার এবং চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। এ সময় দন্ত বিশেষজ্ঞদের কাছ থেকে ফ্রি চেকআপের সুবিধা নিতে পারবেন সবাই। এজন্য ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে। তাছাড়া পরবর্তী দিনগুলোতে থাকছে মেডিক্যাল কলেজগুলোতে ডেন্টাল চেকআপ, স্কুল ভিজিট, বিশেষ করে সুযোগ বঞ্চিত স্কুলগুলোতে ক্যামপ স্থাপন এবং প্রতিটি বিভাগে বিশেষজ্ঞদের চেম্বারগুলোতে চেকআপের ব্যবস্থা।-প্রেস বিজ্ঞপ্তি