অধরাই থাকলো জয়!

থিসারা পেরেরা যখন ৪৮ তম ওভারে রান আউট হয়ে ফিরে গেলেন, তখন পর্যন্ত আশা ছিল। কিন্তু সেই আশার সামনে দেয়াল হয়ে ছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। আর অধিনায়কের এক লড়াকু ইনিংসেই শ্বাসরুদ্ধকর ম্যাচে তিন উইকেটে জিতলো শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শেষ ম্যাচে এসেও জয় অধরাই থাকলো। ম্যাথুস অপরাজিত ছিলেন ৭৪ রানে। এছাড়া চতুরঙ্গ ডি সিলভা করেন ৪৪ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন পেসার আল আমিন। সর্বশেষ ২০১১ সালের মার্চ থেকে শুরু করে আগষ্ট পর্যন্ত টানা সাতটি ম্যাচ হেরেছিল। এরপর, এশিয়া কাপের ফাইনালে ওঠা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় দিয়ে বাংলাদেশ ভুলিয়ে দিয়েছিল অতিতের সেই গ্লানি। আবারও সেই ব্যর্থতার সেই ব্যর্থতার ‘ভূত’ ফিরে আসলো। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর এশিয়া কাপের চার ম্যাচে হার।