আফ্রিদির পুত্রসন্তানের জন্য প্রার্থনা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২২:২৩
মাঠে সময়টা দারুণ চলছে শহীদ আফ্রিদির। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে শেষ ওভারে দুই ছয় হাঁকিয়ে জিতিয়েছেন দেশকে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের জয়েও সবচেয়ে বড় অবদান ছিল আফ্রিদির দ্রুতগতির অর্ধশতকটির। আফ্রিদি ভক্তরা চাইছেন, দেশের জয়ে এমন অবদান রাখার পুরস্কার আফ্রিদিকে পুরস্কৃত করা হোক স্রষ্টার পক্ষ থেকেও। আর পুরস্কার হিসাবে আফ্রিদির জন্য একটা পুত্রসন্তান চাইছেন তারা! পাকিস্তানের সামাজিক বাস্তবতায় কন্যা সন্তান মানেই ধরা হয় বোঝা হিসাবে। সেখানে আফ্রিদি চারটি কন্যা সন্তানের জনক। সে জন্যেই হয়তো এই প্রার্থনা। আফ্রিদির এক ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সবার প্রার্থনা করা উচিত, যে এই দু:সময়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে তার একটি পুত্রসন্তান হোক।’ প্রায় সাথে সাথেই পাঁচ হাজার ‘লাইক’ হাজারখানেক বার আমিন লিখে এই প্রার্থনায় শরিক হয়েছেন অন্য আফ্রিদি ভক্তরাও।