গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে চট্টগ্রাম বিজিএমইএ’র উদ্বেগ

বিদ্যুত্ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক শাখা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সামপ্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এমনিতেই পোশাক শিল্প কারখানাগুলোতে বিপর্যয় নেমে এসেছে, পাশাপাশি ঘোষিত নিম্নতম মজুরী কাঠামো বাস্তবায়ন এ শিল্পকে আরো বিপর্যস্ত করে তুলছে। তিনি আরও বলেন, এ সময় নতুন করে বিদ্যুত্ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলে পোশাক শিল্পের উপর নেতিবাচক প্রভাবসহ জাতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। তিনি গ্যাস বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধি করা থেকে বিরত থাকাসহ অফপিক, পিক আওয়ার বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা বাতিলের আহ্বান জানান।