চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

দিনমজুর নূর হোসেনের দুই ছেলে। এক ছেলের নাম হূদয় (১৪)। জন্মের তিনমাস পরই সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। অপর ছেলে দেড় বছর বয়সী আবদুল্লাহ আল নূর। জন্মের ১১ মাস পরই তার হূদরোগ ধরা পড়ে। দিনমজুর নূর হোসেন সন্তানদের চিকিত্সার জন্য সকল সম্পদ বিক্রি করে দিয়েছেন। এখন সংসারের খরচ বহন করাই দায় হয়ে পড়েছে। চিকিত্সা ব্যয় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভারতের মাদ্রাজে নিয়ে দুই সন্তানকে চিকিত্সার জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তার। এ জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে অসহায় এই বাবা সাহয্যের আবেদন ও দোয়া প্রার্থনা করেছেন। সাহয্য পাঠানোর ঠিকানা: মো. নূর হোসেন, সঞ্চয়ী হিসাব নং ৩৬৪১৮, পল্লবী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., পল্লবী, মিরপুর, ঢাকা ১২১৬। যোগাযোগ- ০১৮১৪৭৯৫৪৬০।